Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

টক অফ দ্যা রামগঞ্জ ছেলে প্রার্থী শাপলা কলিতে, বাবা ভোট চাইছে ধানের শীষে

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে।

এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম এবারের নির্বাচনে ১০দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।
এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা বলেন, রাজনীতি তাঁর আদর্শ ও অবস্থানের জায়গা।

  • ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন তিনি।
    এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।
আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ
জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

টক অফ দ্যা রামগঞ্জ ছেলে প্রার্থী শাপলা কলিতে, বাবা ভোট চাইছে ধানের শীষে

আপডেটের সময়: ০৮:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে।

এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম এবারের নির্বাচনে ১০দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার