Dhaka ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ বীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ৫ নং বল্লম ঝাড় ইউনিয়ন মাদকবিরোধী মানববন্ধন প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি ইউএনও’র হস্তক্ষেপে ঝিকরগাছায় ‘সেবা’র তৎপরতায় পরিবারে ফিরছে ৭ বছরের শিশু সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার ফলোআপ.. রৌমারীতে নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা মনোনয়ন প্রত্যাশী জিনাত আরা ১৭ এপ্রিল সাক্ষাৎকারে অংশগ্রহণ লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! বিরলে নব-নির্মিত ‘মৌচোষা বিওপি’র শুভ উদ্বোধন বেড়ায় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তি নির্ভর ‘এআই ফিউচার ফেস্ট ২০২৬

টাঙ্গাইলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধার একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত

পূর্ব দিগন্ত বার্তা

টাঙ্গাইলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধার একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।

নিহত পাঁচজন হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নীজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আব্দুর রশিদের মেয়ে রিফা (২৩)। তারা সবাই টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বীমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা: ল্যাবএইড ইনসুরটেকের পথচলা শুরু

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈন গ্রেফতার

তিনি আরও বলেন, রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ঘটনাস্থলে কাটা পড়েন তারা।

এ মর্মান্তিক দুর্ঘটনায় গাইবান্ধার ধাপেরহাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে, শোকাহত পরিবারগুলো হয়ে পড়েছে বাকরুদ্ধ।

আরও পড়ুনঃ  ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর

আরো পড়ুন

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

মাদকবিরোধী বার্তায় গোলাপগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ

টাঙ্গাইলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধার একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত

আপডেটের সময়: ০৪:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬