Dhaka ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ও সমাপনী দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন শাখা,একজন পেশাদার ও দক্ষ সাংবাদিকের প্রয়োজনীয় গুণাবলি, দায়িত্ববোধ, নৈতিকতা এবং নিজেকে যোগ্য, দক্ষ ও বিচক্ষণ সাংবাদিক হিসেবে গড়ে তোলার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাচারি রোডস্থ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএমইউজে ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে তিনদিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু,দা) ও ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে কর্মরত মাসুদ মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ।

আরও পড়ুনঃ  ক্রিকেটার নাঈমকে হেনস্তা: খুলশীর ওসির প্রত্যাহার দুই থানায় নতুন মুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।

দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় দিনের কর্মশালায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন ও নুরুল ইসলাম জিহাদীসহ অন্যান্য বক্তারা।

আরও পড়ুনঃ  ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার।

এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতার ক্ষতিকর প্রভাব এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সমাপনী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৫ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে সমাপ্ত ঘোষণা করা হয়।

ময়মনসিংহ থেকে প্রকাশিত পাক্ষিক সুবর্ণ বাংলা-এর সম্পাদক ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক জহুর লাল দে-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ
প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ প্রতিবেদন তৈরি, ভাষা ও শব্দচয়ন, অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়ন, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই-বাছাই এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  স্কুল ফিডিংয়ে আবারও বিতর্ক: অর্ধসিদ্ধ ও বিষ্ঠাযুক্ত ডিম সরবরাহের অভিযোগ

এছাড়াও বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শতাধিক সাংবাদিকের মাঝে সনদ বিতরণের জন্য পরবর্তীতে দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারণ করে সবাইকে জানানো হবে বলে জানান কর্মশালার সভাপতি শিবলী সাদিক খান।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত।

আপডেটের সময়: ১০:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ও সমাপনী দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন শাখা,একজন পেশাদার ও দক্ষ সাংবাদিকের প্রয়োজনীয় গুণাবলি, দায়িত্ববোধ, নৈতিকতা এবং নিজেকে যোগ্য, দক্ষ ও বিচক্ষণ সাংবাদিক হিসেবে গড়ে তোলার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর কাচারি রোডস্থ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএমইউজে ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে তিনদিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু,দা) ও ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে কর্মরত মাসুদ মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ।

আরও পড়ুনঃ  ক্রিকেটার নাঈমকে হেনস্তা: খুলশীর ওসির প্রত্যাহার দুই থানায় নতুন মুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শাম্মীনাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।

দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত তৃতীয় দিনের কর্মশালায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন ও নুরুল ইসলাম জিহাদীসহ অন্যান্য বক্তারা।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি

এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতার ক্ষতিকর প্রভাব এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সমাপনী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৫ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে সমাপ্ত ঘোষণা করা হয়।

ময়মনসিংহ থেকে প্রকাশিত পাক্ষিক সুবর্ণ বাংলা-এর সম্পাদক ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ রেওগীর এবং দৈনিক লাল সবুজের দেশ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ও ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক জহুর লাল দে-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ
প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ প্রতিবেদন তৈরি, ভাষা ও শব্দচয়ন, অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়ন, নৈতিক সাংবাদিকতা, তথ্য যাচাই-বাছাই এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা ২ জনের কারাদন্ড