Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

দাঁড়ি পাল্লার স্লোগানে মুখরিত সাতক্ষীরা শহর

সমস্ত বিকেলজুড়ে দাঁড়ি পাল্লার স্লোগানে মুখরিত সাতক্ষীরা শহর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা সদর ২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) নিজের নির্বাচনী এলাকা সাতক্ষীরা- ২ আসনের (সদর -দেবহাটা) শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল সাড়ে ৪টায় সংবর্ধনাসভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচারণা শুরু হয়।

জামায়াত তথা ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট ইনশাল্লাহ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

এদিকে, দুপুর থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিলসহকারে সভাস্থলে আসতে থাকে। একপর্যায়ে সভাস্থল কানায় কানায় ভরে উঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। সমাবেশ ঘিরে পুরো এলাকায় মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশ শেষে একই স্থান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলিটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে খুলনা রোডমোড়, নারকেলতলা মোড় হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা- ২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, এদেশকে আমরা ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়তে চাই।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দীয় মুজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল ওয়ারেস,শহর আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

দাঁড়ি পাল্লার স্লোগানে মুখরিত সাতক্ষীরা শহর

আপডেটের সময়: ০৮:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬