Dhaka ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

দৈনিক ‘চলার পথে’ পত্রিকার সম্পাদক চির নিদ্রায় শায়িত

দৈনিক ‘চলার পথে’ পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস চির নিদ্রায় শায়িত

ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক চলার পথে’র প্রকাশক ও সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস আমাদের মাঝে আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

বুধবার (০১ এপ্রিল) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর হাজীবাড়ী কোরআানীয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক করবস্হানে চিরনিদ্রায় শায়িত হন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

মোস্তাফিজুর রহমান ভুইয়া ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গনে স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র প্রকাশনা ও সম্পাদনার কাজ করে গেছেন। তার নেতৃত্বে দৈনিক চলার পথে স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পাঠকমহলে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে একজন সৎ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে স্মরণ করছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

দৈনিক ‘চলার পথে’ পত্রিকার সম্পাদক চির নিদ্রায় শায়িত

আপডেটের সময়: ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬