Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

নবীননগরে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক মুচলেকা দিয়ে মুক্তি

কালিগঞ্জের নবীননগরে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক মুচলেকা দিয়ে মুক্তি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে চুরির চেষ্টা কালে দুই যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীননগর গ্রামের বাসিন্দা আইজুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড গরমের কারণে ওই রাতে ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

এ সময় আইজুল ইসলামের স্ত্রীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আইজুল ইসলাম ঘরের ভেতরে থাকা ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যদের ডাকাডাকি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

আটক ব্যক্তিরা হলেন নবীননগর গ্রামের গোলাম বাওচির ছেলে মাসুম হোসেন এবং গোবিন্দাকাটি গ্রামের বুদো সরকারের ছেলে জয় সরকার।

স্থানীয়রা জানান, আটকের পর তাদের স্থানীয় ইউপি সদস্য আবুল গনির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পাশাপাশি দুই দিনের মধ্যে এলাকা ত্যাগ করার অঙ্গীকার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

নবীননগরে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক মুচলেকা দিয়ে মুক্তি

আপডেটের সময়: ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

কালিগঞ্জের নবীননগরে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক মুচলেকা দিয়ে মুক্তি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে চুরির চেষ্টা কালে দুই যুবক এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীননগর গ্রামের বাসিন্দা আইজুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড গরমের কারণে ওই রাতে ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

এ সময় আইজুল ইসলামের স্ত্রীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আইজুল ইসলাম ঘরের ভেতরে থাকা ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যদের ডাকাডাকি ও চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

আটক ব্যক্তিরা হলেন নবীননগর গ্রামের গোলাম বাওচির ছেলে মাসুম হোসেন এবং গোবিন্দাকাটি গ্রামের বুদো সরকারের ছেলে জয় সরকার।

স্থানীয়রা জানান, আটকের পর তাদের স্থানীয় ইউপি সদস্য আবুল গনির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পাশাপাশি দুই দিনের মধ্যে এলাকা ত্যাগ করার অঙ্গীকার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)