Dhaka ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৪ দোকান পুড়ে ছাই

বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে

কালিগঞ্জের   নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৪ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সৃষ্ট এই আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সেলিম হোসেন ও নৈশপ্রহরী শহীদুল ইসলাম খোকা মোবাইল ফোনে দ্রুত বাজারের ব্যবসায়ীদের খবর দেন।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে একটি গার্মেন্টস, দুটি লেডিস টেইলার্স ও একটি মুদি দোকান। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময়ে সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শতরূপা লেডিস টেইলার্সের মালিক চরদা গ্রামের লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম জানান, তার দোকানে থাকা সিট কাপড়, আসবাবপত্র ও টেইলার্স কাজে ব্যবহৃত অত্যাধুনিক ১০টি সেলাই মেশিন পুড়ে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

অপরদিকে অপরূপা লেডিস টেইলার্সের মালিক মুকুন্দপুর এলাকার আশরাফ আলীর ছেলে মনিরুল ইসলাম বলেন, তার দোকানের সব মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তাহের স্টোর নামক মুদি দোকানের মালিক শীতলপুর এলাকার আবু তাহের জানান, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল

আরো পড়ুন:-

এছাড়া আহছানিয়া গার্মেন্টসের মালিক মীর হাফিজুর রহমান জানান, তার বোরকা ও সিট কাপড়ের দোকানে থাকা যাবতীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পরে ঘটনার খবর পেয়ে রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হোক।

ই-পেপার

ফেজবুক 

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৪ দোকান পুড়ে ছাই

আপডেটের সময়: ০৪:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

কালিগঞ্জের   নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,৪ দোকান পুড়ে ছাই

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে সৃষ্ট এই আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী সেলিম হোসেন ও নৈশপ্রহরী শহীদুল ইসলাম খোকা মোবাইল ফোনে দ্রুত বাজারের ব্যবসায়ীদের খবর দেন।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল

পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে চারটি দোকান সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে রয়েছে একটি গার্মেন্টস, দুটি লেডিস টেইলার্স ও একটি মুদি দোকান। রবিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময়ে সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শতরূপা লেডিস টেইলার্সের মালিক চরদা গ্রামের লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম জানান, তার দোকানে থাকা সিট কাপড়, আসবাবপত্র ও টেইলার্স কাজে ব্যবহৃত অত্যাধুনিক ১০টি সেলাই মেশিন পুড়ে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন