Dhaka ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন

  • সোহেল রানাঃ
  • আপডেটের সময়: ০৮:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 108

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা,চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যশোর ব্যাটালিয়ন কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২৯-৩০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ০৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ গোপালগঞ্জ জেলার ০৩টি আসনে ৮.৭ প্লাটুন বিজিবি এবং যশোর জেলার ০৪টি আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুস্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে
জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ ও যশোরে বিজিবি মোতায়েন

আপডেটের সময়: ০৮:৪২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত সুরক্ষা,চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব পালনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যশোর ব্যাটালিয়ন কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২৯-৩০ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ০৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ গোপালগঞ্জ জেলার ০৩টি আসনে ৮.৭ প্লাটুন বিজিবি এবং যশোর জেলার ০৪টি আসনে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুস্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ