০৬ এপ্রিল ২০২৬, দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে এক বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে কন্টিনজেন্টসমূহ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মুসা।
এই মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট নয়টি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করে। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মুকুল হোসেন, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুর (পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।
পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




















