Dhaka ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪ ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪

​পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪, মামলা দায়ের

​ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। এ সময় রানা মিয়া তার ভাইকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলে নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।
​এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার

​ঘটনার পরপরই কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

​গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
​১. মাহমুদুল ইসলাম মাহিন (২০), পিতা- মফিদুল ইসলাম মাস্টার
২. তোফাজ্জল হোসেন (৪০), পিতা- মৃত আলী হোসেন
৩. মোঃ হুমায়ুন কবীর আকাশ (২৩), পিতা- তোফাজ্জল হোসেন
৪. মনিরুল ইসলাম (২৪), পিতা- চাঁন মিয়া
(সর্ব সাং- চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ)

আরও পড়ুনঃ  ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

​কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছার পল্লীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: এলাকায় চাঞ্চল্য

পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪

আপডেটের সময়: ০১:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

​পূর্ব বিরোধের জেরে চর ঈশ্বরদিয়ায় যুবককে পিটিয়ে হত্যা: গ্রেফতার ৪, মামলা দায়ের

​ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন চর ঈশ্বরদিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় রানা মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় চর ঈশ্বরদিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়। এ সময় রানা মিয়া তার ভাইকে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এলে নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।
​এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

​ঘটনার পরপরই কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

​গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
​১. মাহমুদুল ইসলাম মাহিন (২০), পিতা- মফিদুল ইসলাম মাস্টার
২. তোফাজ্জল হোসেন (৪০), পিতা- মৃত আলী হোসেন
৩. মোঃ হুমায়ুন কবীর আকাশ (২৩), পিতা- তোফাজ্জল হোসেন
৪. মনিরুল ইসলাম (২৪), পিতা- চাঁন মিয়া
(সর্ব সাং- চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ)

আরও পড়ুনঃ  ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে ৭ জনের কারাদণ্ড