Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগআঁচড়ায় ৫ ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিজয়নগরের নাদিয়া পাঠান পাপন বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা কুশুলিয়া পুলিন বাবুর হাটখোলায় শান্তিপূর্ণভাবে ডিজেল বিক্রি সাতক্ষীরায় এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রতিবন্ধী রফিকুলের পাশে সহায়তায় কামিল মাদ্রাসা শিক্ষক মোঃআনিছুর রহমান লিটন।

প্রতারণা মামলায় গৃহবধূসহ দুইজন আটক

  • দিনাজপুরের চিরিরবন্দরে প্রতারণার অভিযোগে এক গৃহবধূ ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন উপজেলার নান্দেড়াই গ্রামের মজিরতপাড়া এলাকার লাকি আরা (৩৯) এবং তার পরকিয়া প্রেমিক মাবুদ হোসেন (৪০)।

থানা ও এজাহার সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী গোলাম মোস্তফার অনুপস্থিতিতে তার স্ত্রী লাকি আরা স্বামীর বিশ্বাস ও সরলতার সুযোগ নেন। পরবর্তীতে প্রেমিক মাবুদ হোসেনসহ কয়েকজনের পরামর্শে আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকায় রেলগেট সংলগ্ন একটি বাড়ি কেনার কথা বলে স্বামীর কাছ থেকে নগদ প্রায় ১৯ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়াও আড়াই লাখ টাকা ব্যয়ে সাড়ে ৬ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করেন।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

শুধু তাই নয়, ওই বাড়ির মূল্যবান আসবাবপত্র, কুয়েত থেকে পাঠানো ৭ বছরের টাকার ভাউচার এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে তিনি গোপনে আত্মগোপনে চলে যান। পরে তিনি প্রেমিক মাবুদ হোসেনকে বিয়ে করেন।

আরও পড়ুনঃ  বিষ্ণুপুরে দেড় কিলোমিটার কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন

এদিকে, কুয়েত প্রবাসী গোলাম মোস্তফা দেশে ফিরে স্ত্রীকে বাড়িতে না পেয়ে শ্বশুরবাড়িতে খোঁজ নেন এবং জানতে পারেন, তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে লাকি আরা তার কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় গত ৩ এপ্রিল গোলাম মোস্তফা চিরিরবন্দর থানায় ৮ জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশ গত ৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে লাকি আরা ও মাবুদ হোসেনকে আটক করে।

আরও পড়ুনঃ  ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় পোস্ট

বাক প্রতিবন্ধী নারীর বিয়ে ও দুই সন্তানের পিতৃত্ব নিয়ে তুমুল বিতর্ক

প্রতারণা মামলায় গৃহবধূসহ দুইজন আটক

আপডেটের সময়: ০৬:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • দিনাজপুরের চিরিরবন্দরে প্রতারণার অভিযোগে এক গৃহবধূ ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন উপজেলার নান্দেড়াই গ্রামের মজিরতপাড়া এলাকার লাকি আরা (৩৯) এবং তার পরকিয়া প্রেমিক মাবুদ হোসেন (৪০)।

থানা ও এজাহার সূত্রে জানা গেছে, কুয়েত প্রবাসী গোলাম মোস্তফার অনুপস্থিতিতে তার স্ত্রী লাকি আরা স্বামীর বিশ্বাস ও সরলতার সুযোগ নেন। পরবর্তীতে প্রেমিক মাবুদ হোসেনসহ কয়েকজনের পরামর্শে আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল এলাকায় রেলগেট সংলগ্ন একটি বাড়ি কেনার কথা বলে স্বামীর কাছ থেকে নগদ প্রায় ১৯ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়াও আড়াই লাখ টাকা ব্যয়ে সাড়ে ৬ শতক জমি নিজের নামে রেজিস্ট্রি করেন।

আরও পড়ুনঃ  ভূমি অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শুধু তাই নয়, ওই বাড়ির মূল্যবান আসবাবপত্র, কুয়েত থেকে পাঠানো ৭ বছরের টাকার ভাউচার এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে তিনি গোপনে আত্মগোপনে চলে যান। পরে তিনি প্রেমিক মাবুদ হোসেনকে বিয়ে করেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে শুরু হাম-রুবেলা টিকা, সুরক্ষায় শিশুরা

এদিকে, কুয়েত প্রবাসী গোলাম মোস্তফা দেশে ফিরে স্ত্রীকে বাড়িতে না পেয়ে শ্বশুরবাড়িতে খোঁজ নেন এবং জানতে পারেন, তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে লাকি আরা তার কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় গত ৩ এপ্রিল গোলাম মোস্তফা চিরিরবন্দর থানায় ৮ জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশ গত ৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের লক্ষীপুর শান্তিবাজার এলাকায় অভিযান চালিয়ে লাকি আরা ও মাবুদ হোসেনকে আটক করে।

আরও পড়ুনঃ  থানায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দ যানবাহন