Dhaka ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন কুড়িগ্রামের নাজিমখানে পেল নতুন সাঁকো।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছরা ঈদগাঁ মাঠের পাশে তিস্তা নদীর ড্রেনের উপর নির্মিত পুরোনো কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় মানুষ। সংবাদমাধ্যম বিষয়টি উঠে আসার পর দ্রুত পদক্ষেপ নিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। আজ কাজের শুভ উদ্বোধন হলো নতুন সাঁকোটির।

গত ২৪ মে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের হাঁসার পাড়ে নদীভাঙন রোধ প্রকল্পের জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন শেষে ফেরার পথে এমপি ড. আতিক মুজাহিদ-বাছরা ঈদগাঁ মাঠের পাশে তিস্তা নদীর ড্রেনের উপর নির্মিত জীর্ণ-শীর্ণ কাঠের সাঁকোটি পরিদর্শন করেন। তখনই তিনি সাংবাদিকদের নতুন সাঁকো নির্মাণের আশ্বাস দেন। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই পুরোনো সাঁকোটি সম্পূর্ণ ভেঙে পড়ে। স্থানীয় গণমাধ্যমে সেই চিত্র তুলে ধরলে বিষয়টি দ্রুত এমপি মহোদয়ের নজরে আসে।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক

তিনি তাৎক্ষণিকভাবে নতুন কাঠের সাঁকো নির্মাণের নির্দেশ দেন। তার নির্দেশনায় দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে।

২০ জুন ২০২৬, বাছরা ঈদগাঁ মাঠের পাশে সেই কাঠের সাঁকোটির কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ (২৬-কুড়িগ্রাম-২)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক নারী-পুরুষ এবং স্থানীয় সাংবাদিকরা। নতুন সাঁকো পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যু

ড. আতিক মোজাহিদ বলেন, “জনগণের কষ্ট আমার কাছে অমার্জনীয়। সাংবাদমাধ্যমে দেখার পরপরই আমি কাজ শুরু করি। আজ সাঁকোটি উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমার প্রতিটি পদক্ষেপই হবে জনগণের কল্যাণে জনগণ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচন করেছে তাই আমি জনগণের খেদমত করতে চাই সব সময়।”

আরও পড়ুনঃ  স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্থানীয় এক নারী বলেন,
“আমাদের চলাচলের খুব কষ্ট ছিল। এমপি সাহেব দ্রুত ব্যবস্থা নিয়েছেন, এখন খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ তাঁকে।”

ড. আতিক মুজাহিদের জনবান্ধব উদ্যোগে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে এলাকায় এখন স্বস্তি।

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন কুড়িগ্রামের নাজিমখানে পেল নতুন সাঁকো।

আপডেটের সময়: ০৭:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন কুড়িগ্রামের নাজিমখানে পেল নতুন সাঁকো।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছরা ঈদগাঁ মাঠের পাশে তিস্তা নদীর ড্রেনের উপর নির্মিত পুরোনো কাঠের সাঁকোটি ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় মানুষ। সংবাদমাধ্যম বিষয়টি উঠে আসার পর দ্রুত পদক্ষেপ নিলেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। আজ কাজের শুভ উদ্বোধন হলো নতুন সাঁকোটির।

গত ২৪ মে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের হাঁসার পাড়ে নদীভাঙন রোধ প্রকল্পের জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন শেষে ফেরার পথে এমপি ড. আতিক মুজাহিদ-বাছরা ঈদগাঁ মাঠের পাশে তিস্তা নদীর ড্রেনের উপর নির্মিত জীর্ণ-শীর্ণ কাঠের সাঁকোটি পরিদর্শন করেন। তখনই তিনি সাংবাদিকদের নতুন সাঁকো নির্মাণের আশ্বাস দেন। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই পুরোনো সাঁকোটি সম্পূর্ণ ভেঙে পড়ে। স্থানীয় গণমাধ্যমে সেই চিত্র তুলে ধরলে বিষয়টি দ্রুত এমপি মহোদয়ের নজরে আসে।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক

তিনি তাৎক্ষণিকভাবে নতুন কাঠের সাঁকো নির্মাণের নির্দেশ দেন। তার নির্দেশনায় দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে।

২০ জুন ২০২৬, বাছরা ঈদগাঁ মাঠের পাশে সেই কাঠের সাঁকোটির কাজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ (২৬-কুড়িগ্রাম-২)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক নারী-পুরুষ এবং স্থানীয় সাংবাদিকরা। নতুন সাঁকো পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছার এনামুল হত্যা মামলার আসামী রবিউল মালয়েশিয়ায় আটক

ড. আতিক মোজাহিদ বলেন, “জনগণের কষ্ট আমার কাছে অমার্জনীয়। সাংবাদমাধ্যমে দেখার পরপরই আমি কাজ শুরু করি। আজ সাঁকোটি উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমার প্রতিটি পদক্ষেপই হবে জনগণের কল্যাণে জনগণ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচন করেছে তাই আমি জনগণের খেদমত করতে চাই সব সময়।”

আরও পড়ুনঃ  স্কুল ছাত্র মেহেদী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ দুই আসামী গ্রেপ্তার