ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অধীন এক স্কুলপড়ুয়া নাবালিকা (১৩) ধর্ষণের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রধান অভিযুক্ত মোঃ রুবেল মিয়া (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ফুলপুর থানায় মামলা দায়ের করলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে র্যাব-১৪ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

















