Dhaka ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকানে চুরির চেষ্টার অভিযোগে আটকের পর ওই যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মামলা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর রাত আড়াইটার দিকে কল্পলোক আবাসিক এলাকার একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করেন মিজানুর রহমান (২৭)। পরে তিনি আবাসিক এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যদের বিষয়টি জানান এবং ইমনকে তাঁদের হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

অভিযোগে বলা হয়েছে, এরপর কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারধর করতে করতে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণ পাশে সাজেদা ফাউন্ডেশনের কাছের একটি খালি মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ইমনের মৃত্যু হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

পরে মরদেহ গুমের উদ্দেশ্যে ১৪ অক্টোবর সকাল ৬টা ২০ মিনিটের দিকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে ৫ নম্বর সেতুর নিচে বেইজের ওপর মরদেহটি ফেলে রেখে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহত ইমনের ফুফুর অভিযোগের ভিত্তিতে বাকলিয়া থানায় মামলা করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাংয়ের তত্ত্বাবধানে এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)।

বাকলিয়া থানার মামলা নম্বর ১৫, তারিখ ১৫ অক্টোবর ২০২৬। মামলাটিতে হত্যা, অপরাধের আলামত গোপন এবং অপরাধে সহায়তা ও অভিন্ন অভিপ্রায়ের অভিযোগ আনা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাকলিয়ায় ইমন হত্যা: চার ঘণ্টার অভিযানে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকানে চুরির চেষ্টার অভিযোগে আটকের পর ওই যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনা ঘটলেও বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মামলা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর রাত আড়াইটার দিকে কল্পলোক আবাসিক এলাকার একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটক করেন মিজানুর রহমান (২৭)। পরে তিনি আবাসিক এলাকার রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যদের বিষয়টি জানান এবং ইমনকে তাঁদের হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অভিযোগে বলা হয়েছে, এরপর কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে ইমনকে মারধর করতে করতে কল্পলোক মডেল মসজিদের দক্ষিণ পাশে সাজেদা ফাউন্ডেশনের কাছের একটি খালি মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ইমনের মৃত্যু হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু