Dhaka ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সাতক্ষীরায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৩ জুন)
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত এ চেক বিতরণ করা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সদস্য হারানোর সাথে সাথে পুরো পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তাকেও বিপর্যস্ত করে দেয়। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে। পাশাপাশি তিনি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান এবং সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির। বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সকলের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

চেক গ্রহণকারী নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রিয়জন হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কঠিন সময়ে আমাদের পাশে থাকার শক্তি ও সাহস যোগায়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

অনুষ্ঠানে বলা হয়- সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং ট্রাফিক বিধি মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখারও আহবান জানান তারা।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

আপডেটের সময়: ০৪:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সাতক্ষীরায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৩ জুন)
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত এ চেক বিতরণ করা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সংকট কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সদস্য হারানোর সাথে সাথে পুরো পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তাকেও বিপর্যস্ত করে দেয়। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনে। পাশাপাশি তিনি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।