খুলনার ফুলতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ জনপদে বিজ্ঞানের সুফল পৌঁছে দিতে এবং স্থানীয় উদ্ভাবনগুলোকে জনপ্রিয় করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়।

ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর আয়োজনে মাঠ পর্যায়ে অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ফুলতলা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।

সেমিনারে বক্তারা বলেন, বিজ্ঞানকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের প্রদর্শনী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সেমিনার শেষে অতিথিরা প্রদর্শনী চত্বর পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন তুলে ধরতে ১০টি স্টল স্থাপন করা হয়।
প্রদর্শনীটি স্থানীয় শিক্ষার্থী, উদ্ভাবক এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। প্রযুক্তির এই সুফল কাজে লাগিয়ে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















