Dhaka ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১ গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও : কুড়িগ্রামে নজরুল বর্ষ উদযাপনে বিজয়ীদের পুরস্কার বিতরণ। অভয়নগরে মাকে হারিয়ে ২ বছর বয়সী সন্তান নির্বাক, স্ত্রীকে ফিরে পেতে চান স্বামী মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হয়, যাতে ঈদের আনন্দে পিছিয়ে না থাকে দরিদ্র ও অসহায় পরিবারগুলো।

২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে তিনদিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। ১০, ১১ ও ১২ মার্চ পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে, বিশেষ করে ঈদের সময়টাতে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বুধবার (১১ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু এবং বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল। তারা বলেন, সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!

এ সময় আরও উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াকুব আলী, ইউপি সহকারী সচিব মোঃ সায়েম ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, সরকারের এই উদ্যোগ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুর ও গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনা,নিহত ১

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আপডেটের সময়: ০৮:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হয়, যাতে ঈদের আনন্দে পিছিয়ে না থাকে দরিদ্র ও অসহায় পরিবারগুলো।

২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে তিনদিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। ১০, ১১ ও ১২ মার্চ পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়। চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে, বিশেষ করে ঈদের সময়টাতে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ