Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

বেড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন

দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬

বেড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬, উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আগুন নেভানোর কলাকৌশল গুলো প্রদর্শন করে উপস্থিত সবাইকে এই বিষয়ে সচেতন করা হয়।
র‍্যালি ও আগুন নেভানোর কলাকৌশল গুলো প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ; তবে সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ উজ জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল হালিম, ভ্যাটেরিনারি সার্জন, বেড়া প্রেস ক্লাব সভাপতি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক ও সুধীজন সভায় অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি রোধ করা সম্ভব না হলেও জনসচেতনতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

বেড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন

আপডেটের সময়: ০৭:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬