Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার বেড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম মসজিদ কল্যাণ পরিষদের সভাপতি এবং আলহেরা একাডেমির শিক্ষক মাওলানা মোঃ মোশাররফ হোসেন ও উপজেলা পরিষদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মোস্তফা কামাল।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুমহান শিক্ষার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তারা মহানবীর (সা.) সুন্নাহ ও পথনির্দেশনা অনুসরণ করে মানবকল্যাণ, সাম্য এবং শান্তির পথে চলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

​উক্ত আলোচনা সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন মসজিদের আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। সভাটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।

জনপ্রিয় পোস্ট

বেড়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬