Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সফল সমাপ্তি

পাবনার বেড়া উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

আজ ২১মে (বৃহস্পতিবার) উপজেলা অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। ​ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমির মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনাল্ট চাকমা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেলার মাধ্যমে সাধারণ মানুষ অত্যন্ত সহজে ও হয়রানি ছাড়া বিভিন্ন সেবা গ্রহণ করতে পেরেছেন, যা প্রশংসার দাবিদার।

​সমগ্র আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। তিনি মেলার সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণকে দ্রুত ও ভোগান্তিহীন ভূমি সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিন দিনব্যাপী এই মেলায় ই-নামজারি, খতিয়ান বা পর্চা প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবা এক ছাদের নিচে প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেলায় কুইজে নেয়া শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী এই মেলায় উপজেলার শত শত মানুষ কোনো রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বেড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কে সংবর্ধনা:
জনপ্রিয় পোস্ট

বেড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সফল সমাপ্তি

আপডেটের সময়: ০৬:৪৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বেড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সফল সমাপ্তি

পাবনার বেড়া উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

আজ ২১মে (বৃহস্পতিবার) উপজেলা অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। ​ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমির মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুনঃ  শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে ফেডারেশন নেতাদের তৎপরতা

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুনাল্ট চাকমা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মেলার মাধ্যমে সাধারণ মানুষ অত্যন্ত সহজে ও হয়রানি ছাড়া বিভিন্ন সেবা গ্রহণ করতে পেরেছেন, যা প্রশংসার দাবিদার।

​সমগ্র আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। তিনি মেলার সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণকে দ্রুত ও ভোগান্তিহীন ভূমি সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তিন দিনব্যাপী এই মেলায় ই-নামজারি, খতিয়ান বা পর্চা প্রদান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন ডিজিটাল সেবা এক ছাদের নিচে প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  সেবার ব্রতে চাকরি” এই মহৎ

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেলায় কুইজে নেয়া শিক্ষার্থীদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

​সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিপুল সংখ্যক সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী এই মেলায় উপজেলার শত শত মানুষ কোনো রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের কাঙ্ক্ষিত ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কৃষি বাজেট প্রস্তাবনা