Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট

পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩০০ পিসেরও বেশি চায়না দুয়ারী জাল, জাল তৈরির আধুনিক মেশিন ও আনুমানিক ১০ লাখ টাকার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করার পর জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের সময় ঈশ্বর নামের ওই জাল ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধ ৩০০ পিসের অধিক চায়না দুয়ারী জাল এবং বিপুল পরিমাণ জাল তৈরির মেশিন ও অন্যান্য কাঁচামাল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

​নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান:
​”অভিযুক্তকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে সাজা বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নদী ও খালের ইকোসিস্টেম ধ্বংসকারী এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

​উদ্ধারকৃত বিপুল পরিমাণ জাল ও তৈরির সরঞ্জাম পরবর্তীতে উপস্থিত জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
​অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ মোকাররম হোসেন।

এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও সামগ্রিক সহযোগিতায় বেড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল তৎপর ভূমিকা পালন করে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট

আপডেটের সময়: ০৯:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট

পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাল তৈরির সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৩০০ পিসেরও বেশি চায়না দুয়ারী জাল, জাল তৈরির আধুনিক মেশিন ও আনুমানিক ১০ লাখ টাকার বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করার পর জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া বাজার সংলগ্ন বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানের সময় ঈশ্বর নামের ওই জাল ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধ ৩০০ পিসের অধিক চায়না দুয়ারী জাল এবং বিপুল পরিমাণ জাল তৈরির মেশিন ও অন্যান্য কাঁচামাল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১০ লাখ টাকারও বেশি। তবে অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন