Dhaka ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

ভালোবাসার একযুগ পূর্তিতে এতিম শিশুদের পাশে যমুনা টেলিভিশন

একটি কেক, কিছু হাসি আর ভাগাভাগি করা ভালোবাসা এভাবেই সাতক্ষীরায় উদযাপিত হলো যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি। উৎসবের রঙ ছড়াল এতিম শিশুদের মুখে, খাবার পৌঁছাল পথের শ্রমজীবী মানুষের হাতে।

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনটির আয়োজন। শিশুদের উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশ যেন মুহূর্তেই উৎসবকে করে তোলে প্রাণবন্ত।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম। বক্তব্য রাখেন বাসস এর আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সরকারি শিশু পরিবারের উপ পরিচালক আয়েশা খাতুন, নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠণিক সম্পাদক তৌহিদুজ্জামান, সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

স্বাগত বক্তব্যে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম বলেন, মানুষের পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের পথচলার মূল শক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হোসেন আলী।

আলোচনা শেষে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রতিষ্ঠানের সকল কলাকুশলীদের জন্য দোয়া করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইউনুচ আলী।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত

এরপর ভালোবাসার এই আয়োজন ছড়িয়ে পড়ে শহরের পথে। দরিদ্র ভ্যানচালকদের মাঝে বিতরণ করা হয় ফুড প্যাকেজ, তাদের মুখেও ফুটে ওঠে তৃপ্তির হাসি।

একযুগের এই যাত্রা কেবল একটি গণমাধ্যমের নয় এটি মানুষের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক নিরন্তর অঙ্গীকারের গল্প।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

ভালোবাসার একযুগ পূর্তিতে এতিম শিশুদের পাশে যমুনা টেলিভিশন

আপডেটের সময়: ০৫:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

একটি কেক, কিছু হাসি আর ভাগাভাগি করা ভালোবাসা এভাবেই সাতক্ষীরায় উদযাপিত হলো যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি। উৎসবের রঙ ছড়াল এতিম শিশুদের মুখে, খাবার পৌঁছাল পথের শ্রমজীবী মানুষের হাতে।

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনটির আয়োজন। শিশুদের উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশ যেন মুহূর্তেই উৎসবকে করে তোলে প্রাণবন্ত।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম। বক্তব্য রাখেন বাসস এর আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সরকারি শিশু পরিবারের উপ পরিচালক আয়েশা খাতুন, নিউ মার্কেট ক্লাবের সভাপতি মশিউর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠণিক সম্পাদক তৌহিদুজ্জামান, সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

স্বাগত বক্তব্যে যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম বলেন, মানুষের পাশে থেকে ভালোবাসা ছড়িয়ে দেওয়াই আমাদের পথচলার মূল শক্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হোসেন আলী।

আলোচনা শেষে যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং প্রতিষ্ঠানের সকল কলাকুশলীদের জন্য দোয়া করা হয়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা ইউনুচ আলী।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার