Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ভোগডোমা আশ্রয়ণ বিদ্যালয় পরিদর্শনে এমপি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মনজুরুল ইসলাম এমপি।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

স্থানীয়দের মতে, বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দীর্ঘদিন ধরে নিকটবর্তী মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থীকে দূরবর্তী প্রতিষ্ঠানে যাতায়াত করতে হতো, ফলে ঝরে পড়ার আশঙ্কাও ছিল। নতুন এই বিদ্যালয় চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

পরিদর্শন শেষে আলহাজ মোঃ মনজুরুল ইসলাম এমপি বলেন, “আশ্রয়ণ প্রকল্পের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। ভোগডোমা আশ্রয়ণের এই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চালু হলে এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাবে এবং শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।”

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

তিনি আরও বলেন, শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এ বিদ্যালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ভোগডোমা আশ্রয়ণ বিদ্যালয় পরিদর্শনে এমপি।

আপডেটের সময়: ০৯:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

ভোগডোমা আশ্রয়ণ বিদ্যালয় পরিদর্শনে এমপি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মনজুরুল ইসলাম এমপি।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় বিদ্যালয় পরিদর্শনে এসে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

স্থানীয়দের মতে, বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শিক্ষার্থীসহ আশপাশের এলাকার ছেলে-মেয়েরা সহজেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দীর্ঘদিন ধরে নিকটবর্তী মাধ্যমিক বিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থীকে দূরবর্তী প্রতিষ্ঠানে যাতায়াত করতে হতো, ফলে ঝরে পড়ার আশঙ্কাও ছিল। নতুন এই বিদ্যালয় চালু হলে সেই সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

পরিদর্শন শেষে আলহাজ মোঃ মনজুরুল ইসলাম এমপি বলেন, “আশ্রয়ণ প্রকল্পের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। ভোগডোমা আশ্রয়ণের এই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চালু হলে এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাবে এবং শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।”

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী