Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন রামগঞ্জের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত রামগঞ্জ কে একটি আধুনিক রামগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই এম পি সন্তানকে নিয়ে বাঁচতে চান একরামুল, চিকিৎসার জন্য প্রয়োজন ৬ লাখ টাকা গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী হাসপাতালে বেনাপোলে ৪৩ বোতল বিদেশি মদসহ চোরাচালান পণ্য জব্দ যশোরে ডিবির পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগর বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩

মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়িঘর, শ্মশান কালী মন্দির ও মূর্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ও আজাদের নেতৃত্বে দেড় থেকে দুই শতাধিক সশস্ত্র লোকজন আদিবাসী ধর্মান্তরিত খ্রিষ্টান পল্লীতে হামলা চালায়। হামলাকারীরা শ্মশান কালী মন্দির ভেঙে গুঁড়িয়ে দেয় এবং কালী মূর্তি ভাঙচুর করে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

আরও পড়ুনঃ 

এ সময় জমি দখলের উদ্দেশ্যে গাছ কাটতে গেলে স্থানীয় আদিবাসীরা বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ (৩০) বুকে এবং সাবানা মুরমু (২৫) পিঠে তীরবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এছাড়া হামলাকারীরা পিউস মুরমুর বাড়িতে প্রবেশ করে তাকে মারাত্মকভাবে আহত করে, নারীদের লাঞ্ছিত করে এবং বাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মুমূর্ষ অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তবে তাদের স্বজনরা দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তারাও আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এমপি

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেছেন।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩

আপডেটের সময়: ১০:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ, আহত ৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়িঘর, শ্মশান কালী মন্দির ও মূর্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ও আজাদের নেতৃত্বে দেড় থেকে দুই শতাধিক সশস্ত্র লোকজন আদিবাসী ধর্মান্তরিত খ্রিষ্টান পল্লীতে হামলা চালায়। হামলাকারীরা শ্মশান কালী মন্দির ভেঙে গুঁড়িয়ে দেয় এবং কালী মূর্তি ভাঙচুর করে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

এ সময় জমি দখলের উদ্দেশ্যে গাছ কাটতে গেলে স্থানীয় আদিবাসীরা বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ (৩০) বুকে এবং সাবানা মুরমু (২৫) পিঠে তীরবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন