ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টা (১৪.০০ ঘটিকা) সময় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ, ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ-এর ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
প্রীতিভোজে রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার উপস্থিত থেকে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এতে ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা পুলিশ, ময়মনসিংহের আয়োজনে জেলার অধীনস্থ প্রতিটি থানায় সকল অফিসার ও ফোর্সের জন্য পৃথকভাবে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
এই আয়োজনের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিয়োজিত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।




















