Dhaka ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজারহাট সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ যুবক

রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের আমের তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত রাজারহাটের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলা

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

রাজারহাট থানার কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় পোস্ট

মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেটের সময়: ০৬:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

রাজারহাট সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ যুবক

রাজারহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলায় রায়: মৃত্যুদণ্ড ঘোষণার পরও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে রাজারহাট-তিস্তা সড়কের আমের তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাছবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত রাজারহাটের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটি দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে জাল দলিল সৃষ্টিকারীর বিরুদ্ধে ফুঁসছে ভুক্তভোগী শহিদুল