Dhaka ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাগরী-সাগরী হলদিডাঙ্গা গ্রামের বাসিন্দা কোবেদ আলী ও নজরুল ইসলামের বিরুদ্ধে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির টপ সয়েল অপসারণের ফলে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ২ আসামীসহ সাড়ে ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (নজু)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশনা ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন এবং গোপনে ভেকু দিয়ে মাটি বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসায় একাধিকবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন

স্থানীয়দের আরও দাবি, প্রশাসনিক নজরদারির অভাবে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম অব্যাহত রেখেছেন। তাদের অভিযোগ, কৃষিজমির উর্বর মাটি অপসারণের কারণে ভবিষ্যতে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করেননি বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন বলেন, অভিযোগটি প্রশাসনের নজরে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ক্ষতি প্রতিরোধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

আপডেটের সময়: ০৫:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাগরী-সাগরী হলদিডাঙ্গা গ্রামের বাসিন্দা কোবেদ আলী ও নজরুল ইসলামের বিরুদ্ধে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে কৃষিজমির টপ সয়েল অপসারণের ফলে জমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম (নজু)-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের নির্দেশনা ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন এলাকায় ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন এবং গোপনে ভেকু দিয়ে মাটি বিক্রির কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসায় একাধিকবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  নাভারণ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক ইসমাইল হোসেন