Dhaka ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাতক্ষীরার অতিরিক্ত দুই পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরায় বদলিজনিত কারণে দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনকালে তাঁদের অবদান জেলা পুলিশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

এছাড়া সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, মো. ইমরান খান ও শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ – এই প্রত্যয়কে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে কাজের স্মৃতিচারণা ও শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে বিদায়ী কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাতক্ষীরার অতিরিক্ত দুই পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

আপডেটের সময়: ০৭:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

সাতক্ষীরার অতিরিক্ত দুই পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরায় বদলিজনিত কারণে দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনকালে তাঁদের অবদান জেলা পুলিশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী কর্মকর্তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন