Dhaka ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা

সরকার নির্ধারিত ২০২৬ সালের পবিত্র ঈদ উল আজহার ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি শেষে সকল অফিস আদালত খুললেও খোলেনি ইউনিয়ন পরিষদের তালা। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছার ৫নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদের।

১ জুন দুপুরে সরজমিন পানিসারা ইউনিয়ন পরিষদে গিয়ে কাউকে দেখা যায়নি। অফিস কক্ষগুলো সহ ভবনের সকল কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ শাহ জামাল এই প্রতিবেদককে ফোনে জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক সপ্তাহে দুদিন আসেন। অফিস চালান মুলত সচিব। আজ সচিব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি আসবেননা। তাই আমরাও অফিসে তালা দিয়ে বাড়িতে চলে এসেছি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বক্তব্য জানার জন্য কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সচিব আমাকে ফোন করে জানিয়েছেন তার শরীর খারাপ, তাই আজ আসতে পারবেননা। তিনি কোনো লিখিত দরখাস্ত দেননি। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অনুপস্থিতির বিষয়টা কেমন দেখায় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ অসুস্থতার কথা বললে তো কিছু বলতে পারিনা।

এদিকে দীর্ঘদিন পরে অফিস খুললেও কর্মকর্তারা না আসায় ভোগান্তিতে পড়েছেন অসংখ্য সেবা গ্রহীতা। সাংবাদিক আসার খবরে তাদের মধ্যে একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, সচিব ফরহাদ হোসেন কোনোদিনই সময়মত অফিসে আসেননা। ১১ টার আগে তাকে অফিসে পাওয়া যায় না। আজও অফিস বন্ধ থাকায় তারা সকলেই ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদ বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। আপনি জানালেন, আমি খোঁজ নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ

ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা

আপডেটের সময়: ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা

সরকার নির্ধারিত ২০২৬ সালের পবিত্র ঈদ উল আজহার ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি শেষে সকল অফিস আদালত খুললেও খোলেনি ইউনিয়ন পরিষদের তালা। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছার ৫নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদের।

১ জুন দুপুরে সরজমিন পানিসারা ইউনিয়ন পরিষদে গিয়ে কাউকে দেখা যায়নি। অফিস কক্ষগুলো সহ ভবনের সকল কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ শাহ জামাল এই প্রতিবেদককে ফোনে জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক সপ্তাহে দুদিন আসেন। অফিস চালান মুলত সচিব। আজ সচিব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি আসবেননা। তাই আমরাও অফিসে তালা দিয়ে বাড়িতে চলে এসেছি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের বক্তব্য জানার জন্য কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুনঃ  যশোর নাগরিক অধিকার আন্দোলনের নতুন কমিটি গঠন

পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, সচিব আমাকে ফোন করে জানিয়েছেন তার শরীর খারাপ, তাই আজ আসতে পারবেননা। তিনি কোনো লিখিত দরখাস্ত দেননি। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অনুপস্থিতির বিষয়টা কেমন দেখায় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ অসুস্থতার কথা বললে তো কিছু বলতে পারিনা।

এদিকে দীর্ঘদিন পরে অফিস খুললেও কর্মকর্তারা না আসায় ভোগান্তিতে পড়েছেন অসংখ্য সেবা গ্রহীতা। সাংবাদিক আসার খবরে তাদের মধ্যে একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, সচিব ফরহাদ হোসেন কোনোদিনই সময়মত অফিসে আসেননা। ১১ টার আগে তাকে অফিসে পাওয়া যায় না। আজও অফিস বন্ধ থাকায় তারা সকলেই ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ