Dhaka ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার বিজয়নগর সীমান্তে ৯৭৫০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস

যশোর-৪ আসনে বাবার মনোনয়নপত্র বাতিল হলেও ছেলের মনোনয়নপত্র বৈধ 

পূর্ব দিগন্ত বার্তা

যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া–বসুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের মনোনয়নপত্র আপিল পর্যায়েও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসির শুনানিতে তার এই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে ফারহাদ সাজিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি সংক্রান্ত নথিপত্র ও ব্যাংকের আপত্তির বিষয়ে সন্তোষজনক প্রমাণ দিতে না পারায় আইয়ুবের মনোনয়ন বাতিল করা হয়। ইসি কার্যালয়ে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন। অন্যদিকে, ফারহাদ সাজিদের বিরুদ্ধে কোনো আইনি বা আর্থিক জটিলতা না থাকায় তার প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়।
ইসি থেকে প্রার্থিতা ফিরে না পাওয়ায় টি এস আইয়ুব এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছেন। তার নির্বাচনী এলাকার (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) কর্মী-সমর্থকরা এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন।
পিতা ও পুত্রকে কেন্দ্র করে যশোর-৪ আসনের রাজনীতিতে এখন নতুন সমীকরণ ও কৌতূহল তৈরি হয়েছে। টি এস আইয়ুব শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে না পারলে তার ছেলে ফারহাদ সাজিদই বিএনপির ঘরানার মূল প্রার্থী হিসেবে মাঠে থাকবেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
আরও পড়ুনঃ  বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা
জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা

যশোর-৪ আসনে বাবার মনোনয়নপত্র বাতিল হলেও ছেলের মনোনয়নপত্র বৈধ 

আপডেটের সময়: ০৯:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া–বসুন্দিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের মনোনয়নপত্র আপিল পর্যায়েও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসির শুনানিতে তার এই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলে ফারহাদ সাজিদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি সংক্রান্ত নথিপত্র ও ব্যাংকের আপত্তির বিষয়ে সন্তোষজনক প্রমাণ দিতে না পারায় আইয়ুবের মনোনয়ন বাতিল করা হয়। ইসি কার্যালয়ে আপিল করেও তিনি প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন। অন্যদিকে, ফারহাদ সাজিদের বিরুদ্ধে কোনো আইনি বা আর্থিক জটিলতা না থাকায় তার প্রার্থিতা বৈধ বলে গণ্য হয়।
ইসি থেকে প্রার্থিতা ফিরে না পাওয়ায় টি এস আইয়ুব এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেছেন। তার নির্বাচনী এলাকার (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) কর্মী-সমর্থকরা এখন আদালতের রায়ের দিকে তাকিয়ে আছেন।
পিতা ও পুত্রকে কেন্দ্র করে যশোর-৪ আসনের রাজনীতিতে এখন নতুন সমীকরণ ও কৌতূহল তৈরি হয়েছে। টি এস আইয়ুব শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে না পারলে তার ছেলে ফারহাদ সাজিদই বিএনপির ঘরানার মূল প্রার্থী হিসেবে মাঠে থাকবেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
আরও পড়ুনঃ  শার্শার উলাশী ফোরকানিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত