সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ যুবসমাজ ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন মাদক সমাজ পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং যুবসমাজকে খেলাধুলা নৈতিক শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত সবাই “মাদককে না বলুন সুস্থ সমাজ গড়ুন এই স্লোগানে একাত্মতা প্রকাশ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



















