Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

যৌথ অভিযানে কালিগঞ্জে কুখ্যাত ডাকাতচক্রের দুই সদস্য আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত ডাকাত ইয়ার আলীর দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্প ও কালিগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি ও বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক দ্রব্য এবং হাতবোমা তৈরির একাধিক উপকরণ উদ্ধার করা হয়, যা থেকে তাদের সশস্ত্র কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জ এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

তারা হাতবোমা বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে কৃষ্ণনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গ্রেফতারকৃতরা ওই দুই ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

যৌথ অভিযানে কালিগঞ্জে কুখ্যাত ডাকাতচক্রের দুই সদস্য আটক

আপডেটের সময়: ০৪:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত ডাকাত ইয়ার আলীর দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য এবং একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কালিগঞ্জ সেনা ক্যাম্প ও কালিগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত দলের এক শীর্ষ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামে অভিযান চালিয়ে অপর এক ঘনিষ্ঠ সহযোগীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি ও বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক দ্রব্য এবং হাতবোমা তৈরির একাধিক উপকরণ উদ্ধার করা হয়, যা থেকে তাদের সশস্ত্র কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জ এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ