রাণীশংকৈল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ রবিবার সন্ধ্যায় রাণীশংকৈল প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতিসহ ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক জিয়াউর রহমান জিয়া হুজুর। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের উদ্যোগে

























