Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

রাতের খাবারে চেতনানাশক, ঝিকরগাছায় একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসাড়া গ্রামে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

অসুস্থরা হলেন উপজেলার পানিসাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাহানুর (৫০), তার স্ত্রী জেসমিন (৪০) এবং তাদের ছেলে সামী (১৪)।

আরও পড়ুনঃ  উপকূলের তৃষ্ণা মেটাতে এক তরুণের দীর্ঘ আন্দোলন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তারা সবাই অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে পরিবারের দাবি।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের:

বৃহস্পতিবার সকালে অনেক সময় পার হলেও ঘরের কেউ বাইরে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

পরিবারের সদস্যদের ধারণা, রাতের খাবারের সঙ্গে কোনো চেতনানাশক পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকদের মতামত ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

আপডেটের সময়: ০৬:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাতের খাবারে চেতনানাশক, ঝিকরগাছায় একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসাড়া গ্রামে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

অসুস্থরা হলেন উপজেলার পানিসাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শাহানুর (৫০), তার স্ত্রী জেসমিন (৪০) এবং তাদের ছেলে সামী (১৪)।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তারা সবাই অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে পরিবারের দাবি।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক