Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই

‎

‎
‎লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে এক মুক্তিযোদ্ধার বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার( ১৩ জুন) গভীর রাতে উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শরিফপুর ভাটের বাড়ির বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের বসতবাড়িতে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
‎
‎স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়,গভীর রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আগেই ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বসতঘর সম্পূর্ণ রুপে ভষ্মিভূত হয়ে যায়।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা ও সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন আবু তাহের।
‎
‎আবু তাহের বলেন, “স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি। সালিশ বৈঠকে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। এরপরই আমার বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
‎
‎এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবী জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন ঘটনাটি শুনেছি তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই

আপডেটের সময়: ০৮:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই
‎

‎
‎লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দিয়েছে এক মুক্তিযোদ্ধার বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার( ১৩ জুন) গভীর রাতে উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শরিফপুর ভাটের বাড়ির বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের বসতবাড়িতে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
‎
‎স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়,গভীর রাতে হঠাৎ বাড়িতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আগেই ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বসতঘর সম্পূর্ণ রুপে ভষ্মিভূত হয়ে যায়।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা ও সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শুক্রবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন আবু তাহের।
‎
‎আবু তাহের বলেন, “স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি। সালিশ বৈঠকে আমাকে ভয়ভীতি দেখানো হয়েছিল। এরপরই আমার বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
‎
‎এ রির্পোট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবী জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন ঘটনাটি শুনেছি তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন