Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ, লাইসেন্সবিহীন ব্যবসা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‍্যাবের একটি টহল দল অংশ নেয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স রয়েছে কিনা, পণ্যের মজুদ বৈধ কিনা এবং কোনো ধরনের অনিয়ম বা ভেজাল কার্যক্রম চলছে কিনা তা যাচাই-বাছাই করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১

যাচাইকালে দেখা যায়, ‘মেসার্স হাজী ট্রেডার্স’ নামীয় প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমান (৬৫)-কে বিভিন্ন আইনে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

এছাড়া একই এলাকায় অবস্থিত ‘সাধু স্টোর’-এ মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক সুকুমার সাধু (৪০)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

অভিযান শেষে র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, ভোজ্য তেল, পেট্রোল ও ডিজেলের অবৈধ মজুদ এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

র‍্যাবের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ, লাইসেন্সবিহীন ব্যবসা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‍্যাবের একটি টহল দল অংশ নেয়।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বৈধ লাইসেন্স রয়েছে কিনা, পণ্যের মজুদ বৈধ কিনা এবং কোনো ধরনের অনিয়ম বা ভেজাল কার্যক্রম চলছে কিনা তা যাচাই-বাছাই করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

যাচাইকালে দেখা যায়, ‘মেসার্স হাজী ট্রেডার্স’ নামীয় প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ হাবিবুর রহমান (৬৫)-কে বিভিন্ন আইনে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার