Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

শেষ সময়ে জমে উঠেছে ঝিকরগাছা-চৌগাছার পশুর হাট

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যশোরের সীমান্তবর্তী উপজেলা ঝিকরগাছা ও চৌগাছার পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। ঈদের শেষ মুহূর্তে হাটজুড়ে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশীয় খামারিদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরাও পশু নিয়ে অবস্থান করছেন হাটে।

তবে ঝিকরগাছা ও চৌগাছার পশুর হাটে ভারতীয় গরু বিক্রির অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্র জানায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করছে। রাতের আঁধারে এসব গরু বিভিন্ন স্থানে মজুদ করে পরে স্থানীয় পশুর হাটে তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

হাট ঘুরে দেখা গেছে, বড় আকৃতির গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় গরু এনে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে সাধারণ ক্রেতাদের পক্ষে দেশীয় ও ভারতীয় গরু আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ঝিকরগাছা পশুর হাটে গরু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, ঈদের শেষ সময়ে পশুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় দাম কিছুটা কমেছে। তবুও বড় গরুর দাম এখনো তুলনামূলক বেশি রয়েছে।

অন্যদিকে স্থানীয় খামারিরা অভিযোগ করে বলেন, ভারতীয় গরু বাজারে প্রবেশ করায় দেশীয় খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সারা বছর লালন-পালন করা গরু কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে অনেক খামারি হতাশা প্রকাশ করেছেন। তারা সীমান্ত এলাকায় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি পশুর হাটগুলোতেও নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী হওয়ায় প্রতিবছর ঈদুল আযহাকে কেন্দ্র করে ঝিকরগাছা ও চৌগাছার পশুর হাটগুলোতে ব্যাপক বেচাকেনা হয়ে থাকে। এবারও ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটগুলোতে ফিরে এসেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

শেষ সময়ে জমে উঠেছে ঝিকরগাছা-চৌগাছার পশুর হাট

আপডেটের সময়: ০৪:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

শেষ সময়ে জমে উঠেছে ঝিকরগাছা-চৌগাছার পশুর হাট

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে যশোরের সীমান্তবর্তী উপজেলা ঝিকরগাছা ও চৌগাছার পশুর হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। ঈদের শেষ মুহূর্তে হাটজুড়ে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশীয় খামারিদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরাও পশু নিয়ে অবস্থান করছেন হাটে।

তবে ঝিকরগাছা ও চৌগাছার পশুর হাটে ভারতীয় গরু বিক্রির অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

স্থানীয় সূত্র জানায়, কোরবানির ঈদকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করছে। রাতের আঁধারে এসব গরু বিভিন্ন স্থানে মজুদ করে পরে স্থানীয় পশুর হাটে তোলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

হাট ঘুরে দেখা গেছে, বড় আকৃতির গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলক বেশি। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় গরু এনে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তবে সাধারণ ক্রেতাদের পক্ষে দেশীয় ও ভারতীয় গরু আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

ঝিকরগাছা পশুর হাটে গরু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, ঈদের শেষ সময়ে পশুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় দাম কিছুটা কমেছে। তবুও বড় গরুর দাম এখনো তুলনামূলক বেশি রয়েছে।

অন্যদিকে স্থানীয় খামারিরা অভিযোগ করে বলেন, ভারতীয় গরু বাজারে প্রবেশ করায় দেশীয় খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সারা বছর লালন-পালন করা গরু কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে অনেক খামারি হতাশা প্রকাশ করেছেন। তারা সীমান্ত এলাকায় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ