Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ ভিনিসিয়ুসের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল! সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: স্বাস্থ্য মন্ত্রীর তালা হসপিটাল পরিদর্শন ডাক্তারকে বদলি ও নৈশ প্রহরী বরখাস্ত যশোরে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ আটক-১ যশোরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়ন কাজ বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা পরিদর্শন কালে তিনি চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনের সময় ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আড়ত থেকে প্রধান সড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হয়। বিষয়টি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশল কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসদ সদস্য।

আরও পড়ুনঃ  পাইকগাছার ১০ ইউনিয়ন ও পৌরসভাজুড়ে মাদকের থাবা

এ সময় তিনি মহাসড়কের উন্নয়ন কাজের কারণে বিদ্যুৎ সরবরাহে সৃষ্ট সাময়িক সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের নির্মাণ কাজ ও অন্যান্য কারিগরি কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে এটি ইচ্ছাকৃত নয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, সড়কের কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, প্রত্যাশা গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হোসেন, মাসুদ রানা, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার চলমান উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনদুর্ভোগ দ্রুত নিরসনে সংশ্লিষ্ট বিভাগ গুলোকে সমন্বিত ভাবে কাজ করার নির্দেশনা দেন এবং বিদ্যুৎ ও জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয় পোস্ট

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

আপডেটের সময়: ১০:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬