Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

সাতক্ষীরায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা, মাছ নিধন

সাতক্ষীরার কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছ নিয়ে যশোর দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এরপর তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই স্থানে অভিযান চালিয়ে ওই ট্রাক ভর্তি মাছসহ ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ

আটক ওই ব্যবসায়ী উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাছগুলো নিধনের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশ কর্মকর্তাগন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

সাতক্ষীরায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমান আদালতে জরিমানা, মাছ নিধন

আপডেটের সময়: ১০:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছ নিয়ে যশোর দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এরপর তাৎক্ষনিক মৎস্য কর্মকর্তার নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই স্থানে অভিযান চালিয়ে ওই ট্রাক ভর্তি মাছসহ ব্যবসায়ী আনারুল ইসলামকে আটক করে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

আটক ওই ব্যবসায়ী উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মাছগুলো নিধনের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে