Dhaka ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন মায়ের জানাজায় বাঁধা-পুলিশের উপস্থিতি তে মুক্তি যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ অপরাধীর কোনো দল বা গ্রুপ নেই, কাউকেই ছাড় নয়”: কোতোয়ালি ওসি সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস কাঠফাটা রোদ ও তীব্র গরমে সাতক্ষীরায় পথচারী-শ্রমজীবীদের মাঝে সুপেয় পানি ও ছাতা বিতরণ কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন,জামালগঞ্জের কৃতি সন্তান গাইবান্ধা সদরে দুই সড়কের পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকে সাংবাদিকের ক্যানভাসে উঠে এসেছে -মৃত গাছ অপসারণের জোরালো দাবী। বলছি- সাতক্ষীরা পৌরসভার বিশেষ করে সিটি কলেজ সংলগ্ন বিখ্যাত ‘মায়া মেস’ নামক ছাত্রাবাসের ঐতিহ্যবাহী জামতলা মোড়ের জামগাছটির কথা।

বিশেষত: সাতক্ষীরা শহরের অতি পরিচিত স্থান ‘জামতলা মোড়’-এর নামকরণের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী জামগাছটি দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ততম সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  কাঠফাটা রোদ ও তীব্র গরমে সাতক্ষীরায় পথচারী-শ্রমজীবীদের মাঝে সুপেয় পানি ও ছাতা বিতরণ

সাতক্ষীরা সিটি কলেজের উত্তরে এবং মসজিদে বেলাল (রাঃ)-এর গেটের বিপরীত পাশে নিরবে দাঁড়িয়ে থাকা এই বিশাল জামগাছটি একসময় এলাকাটির পরিচয় বহন করত।

স্থানীয়দের মতে, গাছটির নামানুসারেই এলাকাটি ‘জামতলা মোড়’ নামে পরিচিতি লাভ করে। শহরের সুপরিচিত ছাত্রাবাস ‘মায়া মেস’-এ যাতায়াতের পথও এই গাছের নিচ দিয়েই।

সরেজমিনে দেখা গেছে, গাছটির অধিকাংশ অংশ শুকিয়ে মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। কাণ্ড ও ডালপালার বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। এর পাশ দিয়েই রয়েছে বিদ্যুতের লাইন এবং ব্যস্ত সড়ক। ফলে ঝড়ো হাওয়া কিংবা ভারী বৃষ্টির সময় গাছটির কোনো অংশ ভেঙে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  যশোর সীমান্তে চোরাচালানী মালামাল জব্দ

স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যানবাহন এবং লক্ষাধিক পথচারী এই সড়ক ব্যবহার করেন। সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ এই প্রধান সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এমন অবস্থায় মৃত গাছটি জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গাছটি এ অবস্থায় থাকলেও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ এটি অপসারণ বা ঝুঁকি নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে গাছটির নিচ দিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা।

এলাকাবাসী দ্রুত গাছটি অপসারণ অথবা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরা শহরকেন্দ্রিক জামতলা মোড়ের ঐতিহ্য রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের জীবন ও নিরাপত্তাও সর্বাগ্রে বিবেচনায় আনা প্রয়োজন।

জনপ্রিয় পোস্ট

খানসামার বোর্ডেরহাটে সুদখোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

আপডেটের সময়: ০৮:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকে সাংবাদিকের ক্যানভাসে উঠে এসেছে -মৃত গাছ অপসারণের জোরালো দাবী। বলছি- সাতক্ষীরা পৌরসভার বিশেষ করে সিটি কলেজ সংলগ্ন বিখ্যাত ‘মায়া মেস’ নামক ছাত্রাবাসের ঐতিহ্যবাহী জামতলা মোড়ের জামগাছটির কথা।

বিশেষত: সাতক্ষীরা শহরের অতি পরিচিত স্থান ‘জামতলা মোড়’-এর নামকরণের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্যবাহী জামগাছটি দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ততম সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা

সাতক্ষীরা সিটি কলেজের উত্তরে এবং মসজিদে বেলাল (রাঃ)-এর গেটের বিপরীত পাশে নিরবে দাঁড়িয়ে থাকা এই বিশাল জামগাছটি একসময় এলাকাটির পরিচয় বহন করত।

স্থানীয়দের মতে, গাছটির নামানুসারেই এলাকাটি ‘জামতলা মোড়’ নামে পরিচিতি লাভ করে। শহরের সুপরিচিত ছাত্রাবাস ‘মায়া মেস’-এ যাতায়াতের পথও এই গাছের নিচ দিয়েই।

সরেজমিনে দেখা গেছে, গাছটির অধিকাংশ অংশ শুকিয়ে মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। কাণ্ড ও ডালপালার বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। এর পাশ দিয়েই রয়েছে বিদ্যুতের লাইন এবং ব্যস্ত সড়ক। ফলে ঝড়ো হাওয়া কিংবা ভারী বৃষ্টির সময় গাছটির কোনো অংশ ভেঙে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যানবাহন এবং লক্ষাধিক পথচারী এই সড়ক ব্যবহার করেন। সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ এই প্রধান সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এমন অবস্থায় মৃত গাছটি জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা জেলা ফুটবল এসো.'র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন