Dhaka ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম, ওসির পদত্যাগ দাবী

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থান নেন।

পরে থানার গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্বারা মঞ্জুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বক্তারা বলেন, ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কোনো অন্যায়-অত্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে ছাত্রদল মাথা নত করবে না।

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে সদর থানার ওসির অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সেক্রেটারি ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম, ওসির পদত্যাগ দাবী

আপডেটের সময়: ১১:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম, ওসির পদত্যাগ দাবী

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ  মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান ইমদাদুল হক ইমদাদ

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা সদর থানার সামনে অবস্থান নেন।

পরে থানার গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্বারা মঞ্জুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

বক্তারা বলেন, ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। কোনো অন্যায়-অত্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে ছাত্রদল মাথা নত করবে না।

সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে সদর থানার ওসির অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়।

আরও পড়ুনঃ  চার বছরেও চালু হয়নি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র