সাতক্ষীরায় স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের খো খো প্রশিক্ষণ কোর্সের সমাপনী
‘ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও মাগুরা জেলার স্কুল ও কলেজের ছাত্র/ ছাত্রীদের নিয়ে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী খো খো প্রশিক্ষণ কোর্স ২০২৬ এবং আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়াম মাঠে জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ খো খো ফেডারেশন এর ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় এ খো খো প্রশিক্ষণ কোর্সের সমপানী এবং আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলঅ ফূটবল ফেডারেশনের আহবায়ক ইমাদুল হক খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এর প্রতিনিধি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি আহমাদ আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন,
সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক কাজী কামরুজ্জামান, জাতীয় খো খো দলের অধিনায়ক শেখ আব্দুর রহমান রানা, খো খো প্রশিক্ষক ফারুকুল ইসলাম, বাইজিদ মন্ডল, ইয়াছিন, রতন সহ জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণেমেন্টে সাতক্ষীরা, খুলনা ও মাগুরা জেলা দল অংশ গ্রহণ করে। আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণেমেন্টে ছেলেদের ম্যাচে খুলনা জেলা দল কে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হয়।
এবং আন্ত:জেলা নকআউট খো খো টুর্ণেমেন্টে মেয়েদের ম্যাচে খুলনা জেলা দল কে পরাজিত করে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্ণামেন্ট শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদে নবনিযুক্ত জেলঅ পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।



















