Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লিমিটেডের ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ জুন) বেলা ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল। শুরুতে স্বাগত বক্তব্য ও বাজেট উপস্থাপন করেন বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, জুনিয়র হিসাবরক্ষক মেহেদী হাসান, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম এবং হিসাব সহকারী গোপাল চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

এছাড়াও সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন সমবায়ী আবুল কাশেম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সহ-সভাপতি রমেশ ও সমবায়ী আশরাফ হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্যবিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছুসহ স্থানীয় সাংবাদিক, সমবায়ী, কেএসএস সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

সভা শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।এদিকে সাধারণ সভায় সদস্যরা অভিযোগ করেন, তাদের ঋণের কিস্তির প্রায় ১৪ লাখ টাকা মাঠকর্মী সালাম ও তৎকালীন বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের যোগসাজশে সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে জবাব দাবি করেন।সাধারণ সভায় সমবায় কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

আপডেটের সময়: ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লিমিটেডের ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ জুন) বেলা ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় ইউসিসির চেয়ারম্যান শেখ লুৎফর রহমান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল। শুরুতে স্বাগত বক্তব্য ও বাজেট উপস্থাপন করেন বিআরডিবির কর্মকর্তা আবুল কালাম।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লিটন কুমার ঘোষ, জুনিয়র হিসাবরক্ষক মেহেদী হাসান, প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম এবং হিসাব সহকারী গোপাল চন্দ্র বিশ্বাস।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

এছাড়াও সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন সমবায়ী আবুল কাশেম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সহ-সভাপতি রমেশ ও সমবায়ী আশরাফ হোসেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, তথ্যবিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছুসহ স্থানীয় সাংবাদিক, সমবায়ী, কেএসএস সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

সভা শেষে অতিথিরা সমবায়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।এদিকে সাধারণ সভায় সদস্যরা অভিযোগ করেন, তাদের ঋণের কিস্তির প্রায় ১৪ লাখ টাকা মাঠকর্মী সালাম ও তৎকালীন বিআরডিবি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের যোগসাজশে সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা