Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ময়মনসিংহ

সরকার অনুমোদিত কাঁচা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার সরবরাহে খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ নীতিমালার কিছু জটিলতার কারণে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুনঃ  চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার: একাধিক মামলার আসামি পিয়াল হাসান আটক

বক্তারা দাবি করেন, সরকার অনুমোদিত কাঁচা সার বিক্রেতাদের ব্যবসা অব্যাহত রাখার সুযোগ নিশ্চিত করতে হবে এবং সার সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। তারা বলেন, নীতিমালার অস্পষ্টতা দূর না হলে সার বিপণন ব্যবস্থায় সংকট তৈরি হতে পারে, যা সরাসরি কৃষকদের ওপর প্রভাব ফেলবে।

আরও পড়ুনঃ  ১৬১ প্রাথমিক বিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে সার বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ, লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং ব্যবসা পরিচালনায় স্বচ্ছ ও কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ গাঁজাসহ এক ব্যক্তি আটক 

খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার নেতারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

জনপ্রিয় পোস্ট

সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ময়মনসিংহ

আপডেটের সময়: ০৮:০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

সরকার অনুমোদিত কাঁচা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার সরবরাহে খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ নীতিমালার কিছু জটিলতার কারণে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুনঃ  ভুট্টা খেতের মিলল গৃহবধূর মরদেহ — রহস্যে ঘেরা মৃত্যু

বক্তারা দাবি করেন, সরকার অনুমোদিত কাঁচা সার বিক্রেতাদের ব্যবসা অব্যাহত রাখার সুযোগ নিশ্চিত করতে হবে এবং সার সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। তারা বলেন, নীতিমালার অস্পষ্টতা দূর না হলে সার বিপণন ব্যবস্থায় সংকট তৈরি হতে পারে, যা সরাসরি কৃষকদের ওপর প্রভাব ফেলবে।

আরও পড়ুনঃ  সাত বছর পর বের হলো পারুল হত্যার রহস্য

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। এতে সার বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ, লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং ব্যবসা পরিচালনায় স্বচ্ছ ও কার্যকর নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন