Dhaka ১১:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু।

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে যাত্রা শুরু করলো “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার”।

আজ মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার মহোদয় জানান, আধুনিক এই সেন্টারটি থেকে নাগরিকরা মূলত নিম্নোক্ত সেবা ও পরামর্শগুলো পাবেন:

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ: অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা।

সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা।

পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য আইন প্রয়োগকারী ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সরাসরি সহায়তা প্রদান।

“সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা দিতে এই সেন্টারটি ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করবে। অপরাধ দমনের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।”

— হাসান মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার, সিএমপি।

আরও পড়ুনঃ  বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ:
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ)।

জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)।

জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সদর)।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জনাব নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম)।

জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ)।

জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)।

জনাব আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর)।

জনাব কাজী মোঃ আবদুর রহীম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর)।

জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার এন্ড ফোর্স)।

জনাব মোহাম্মদ বদিউজ্জামান, পিএসসি, ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম)।

সিএমপি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এই বিশেষায়িত সেন্টারটি চট্টগ্রামের সাধারণ মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু।

আপডেটের সময়: ০৫:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সিএমপিতে ‘সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার’ এর যাত্রা শুরু।

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা প্রদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে যাত্রা শুরু করলো “সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার”।

আজ মঙ্গলবার (০৯ জুন) সকাল ১০:৪৫ ঘটিকায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করেন।

উদ্বোধনকালে সিএমপি পুলিশ কমিশনার মহোদয় জানান, আধুনিক এই সেন্টারটি থেকে নাগরিকরা মূলত নিম্নোক্ত সেবা ও পরামর্শগুলো পাবেন:

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ: অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেইক আইডি ও অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং ঘটনার ধরন অনুযায়ী তাৎক্ষণিক করণীয় বিষয়ে দিকনির্দেশনা।

সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএস ও অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল তথ্য সংরক্ষণে সহায়তা।

পাসওয়ার্ড সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতার বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ।

প্রয়োজনে সংশ্লিষ্ট থানা, হেল্পলাইন বা অন্যান্য আইন প্রয়োগকারী ও প্রযুক্তিগত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগে সরাসরি সহায়তা প্রদান।

“সাইবার অপরাধের শিকার নাগরিকদের দ্রুত ও কার্যকর সেবা দিতে এই সেন্টারটি ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে কাজ করবে। অপরাধ দমনের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।”

— হাসান মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার, সিএমপি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ:
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ)।

জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)।

জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।

জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সদর)।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ