Dhaka ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২-বিজিবি)।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষত সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের স্বস্তিতে ‘মহানগর নবদিগন্ত’ এর ফ্যান বিতরণ কর্মসূচি

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে।’

আরও পড়ুনঃ  নির্বাচনী ইশতেহারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং

টহল জোরদারের বিষয়ে রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘বিজিবি সদস্যরা নিয়মিত টহল বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি পাচ্ছে মানুষজন। স্থানীয় লোকজনও এখন অনেক বেশি সচেতন।’

আরও পড়ুনঃ  এই হত্যার দায় কার? ১৫ হাজার টাকায় জীবন কিনেছেন ফ্যাক্টরি মালিক।
জনপ্রিয় পোস্ট

ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার

সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

আপডেটের সময়: ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২-বিজিবি)।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষত সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

আরও পড়ুনঃ  এই হত্যার দায় কার? ১৫ হাজার টাকায় জীবন কিনেছেন ফ্যাক্টরি মালিক।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মাহবুব-উল-হক বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে।’

আরও পড়ুনঃ  আনোয়ারায় গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা।