Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন! কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

হরিপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে হরিপুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হরিপুর মডেল মসজিদ মাঠে সমবেত হন।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

সমবেত হওয়ার পর একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা বলেন, ছাত্রসমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে ভূমিকা পালন করছে।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ছাত্রশিবিরের কর্মীরা মানবিক সহায়তায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশ থেকে বৈষম্য দূর করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রশিবির আপসহীন অবস্থান অব্যাহত রাখবে বলে জানান তারা।

আরো পড়ুন

এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়— সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে উপস্থিত সাধারণ ছাত্র ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপজেলা ছাত্রশিবিরের শীর্ষ নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ছাত্র ও সমর্থক উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআই টিটোন নিহত

ই-পেপার 

ফেজবুক 

জনপ্রিয় পোস্ট

ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ

হরিপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

হরিপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল থেকে হরিপুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হরিপুর মডেল মসজিদ মাঠে সমবেত হন।

আরও পড়ুনঃ  তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ

সমবেত হওয়ার পর একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা বলেন, ছাত্রসমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ছাত্রশিবির নিরলসভাবে ভূমিকা পালন করছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ছাত্রশিবিরের কর্মীরা মানবিক সহায়তায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশ থেকে বৈষম্য দূর করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রশিবির আপসহীন অবস্থান অব্যাহত রাখবে বলে জানান তারা।

আরো পড়ুন

এছাড়াও আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়— সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে উপস্থিত সাধারণ ছাত্র ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপজেলা ছাত্রশিবিরের শীর্ষ নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ছাত্র ও সমর্থক উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তার আশ্বাস এমপি জিলানীর

ই-পেপার 

ফেজবুক