Dhaka ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

কালিগঞ্জে ধানের শীষের জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে আয়োজিত ধানের শীষের এই জনসভায় ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন,ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, দেশনায়ক তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের আলোকে দেশকে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

তিনি বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।তিনি আরও বলেন, বিএনপি এবারের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সে লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াকে দেশ গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

২০০১ সালের নির্বাচনে এমপি হিসেবে এ অঞ্চলের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন তার হাত ধরেই হয়েছে।তিনি আশ্বাস দিয়ে বলেন, পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করা হবে। একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

কালিগঞ্জে ধানের শীষের জনসভা, উন্নয়নের প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

আপডেটের সময়: ০৬:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে আয়োজিত ধানের শীষের এই জনসভায় ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন,ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, দেশনায়ক তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের আলোকে দেশকে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুনঃ  বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

তিনি বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।তিনি আরও বলেন, বিএনপি এবারের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। সে লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়াকে দেশ গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা