Dhaka ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনা’র আহত ছেলে

কুড়িগ্রাম, ১৪ জানুয়ারি – কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। তাঁর ছেলে একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার- সাড়ে ১০টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড়ের বাসিন্দা ও সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম (৫৫) মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ ঘটে। প্রচণ্ড ধাক্কায় নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে যান ও চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির চালক দ্রুত গতিতে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে এড়াতে পারেননি। নিহতের পেছনে বসা তাঁর ছেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

দুর্ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে চালককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ :

নিহত নজরুল ইসলাম এলাকায় সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে অনেকে নিরাপদ সড়ক চাই এর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনা’র আহত ছেলে

আপডেটের সময়: ১১:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রাম, ১৪ জানুয়ারি – কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। তাঁর ছেলে একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার- সাড়ে ১০টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলার পাড়ের বাসিন্দা ও সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম (৫৫) মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। তারামন বিবি মোড়ে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ ঘটে। প্রচণ্ড ধাক্কায় নজরুল ইসলাম ট্রাকের নিচে পড়ে যান ও চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির চালক দ্রুত গতিতে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে এড়াতে পারেননি। নিহতের পেছনে বসা তাঁর ছেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক

দুর্ঘটনার খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে চালককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা