Dhaka ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে- সাদিক কায়েম

সাদেক কায়েম

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে- সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই গড়ে উঠবে একটি নতুন, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যেখানে থাকবেনা হিংসা, চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মের সংস্কৃতি। জনগণের ভোটের মাধ্যমেই এই পরিবর্তন বাস্তবায়ন হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যের শুরুতেই সাদিক কায়েম শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন।তিনি বলেন, সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন ও রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। নির্যাতিত মানুষের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ডাকসু ভিপি বলেন, আমরা আর কোনো অন্যায়, অবিচার ও দমন-পীড়নের রাজনীতি দেখতে চাই না। এই জনপদের মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।সাদিক কায়েম বলেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ৫৪ বছরের মাফিয়া শাসন ও দুর্নীতির রাজনীতির অবসান ঘটবে। জনগণের রায়েই একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

তিনি বলেন, যারা বছরের পর বছর ক্ষমতায় থেকে লুটপাট করেছে, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ছিল, তাদের আর দেশের মানুষ মেনে নেবে না।ডাকসুর ভিপি সাদিক বলেন, জামায়াত সরকার গঠন করলে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।তিনি আরও বলেন, আমাদের মা-বোনেরা যেন নিরাপদে ঘর থেকে বের হতে পারে, শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে- এটাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের ৪জনসহ নিহত-৫ আহত-২

সাদিক কায়েম বলেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে। যারা নিজেদেরই নিরাপত্তা দিতে পারে না, তারা কখনোই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি আগামী নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, সাতক্ষীরার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কেউ আমাদের রুখতে পারবে না।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। জামায়াতের নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।প্রধান বক্তা সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা। নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ, নদীভাঙন প্রতিরোধ, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

আরো পড়ুন

উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি
তিনি আরও বলেন, রেললাইন স্থাপন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর, স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, সড়ক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রশিবির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ই-পেপার

ফেজবুক 

জনপ্রিয় পোস্ট

ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন পরিষদে টিআর প্রকল্পের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে- সাদিক কায়েম

আপডেটের সময়: ০৪:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে- সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই গড়ে উঠবে একটি নতুন, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যেখানে থাকবেনা হিংসা, চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মের সংস্কৃতি। জনগণের ভোটের মাধ্যমেই এই পরিবর্তন বাস্তবায়ন হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যের শুরুতেই সাদিক কায়েম শহীদ শরীফ ওসমান হাদীর বিচারের দাবিতে উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে স্লোগান দেন।তিনি বলেন, সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতন ও রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। নির্যাতিত মানুষের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ডাকসু ভিপি বলেন, আমরা আর কোনো অন্যায়, অবিচার ও দমন-পীড়নের রাজনীতি দেখতে চাই না। এই জনপদের মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।সাদিক কায়েম বলেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ৫৪ বছরের মাফিয়া শাসন ও দুর্নীতির রাজনীতির অবসান ঘটবে। জনগণের রায়েই একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

তিনি বলেন, যারা বছরের পর বছর ক্ষমতায় থেকে লুটপাট করেছে, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ছিল, তাদের আর দেশের মানুষ মেনে নেবে না।ডাকসুর ভিপি সাদিক বলেন, জামায়াত সরকার গঠন করলে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।তিনি আরও বলেন, আমাদের মা-বোনেরা যেন নিরাপদে ঘর থেকে বের হতে পারে, শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে- এটাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

সাদিক কায়েম বলেন, জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে। যারা নিজেদেরই নিরাপত্তা দিতে পারে না, তারা কখনোই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

তিনি আগামী নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, সাতক্ষীরার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কেউ আমাদের রুখতে পারবে না।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। জামায়াতের নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।প্রধান বক্তা সাবেক এমপি গাজী নজরুল ইসলাম বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা। নির্বাচিত হলে টেকসই বেড়িবাঁধ, নদীভাঙন প্রতিরোধ, উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা জেলা ফুটবল এসো.'র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন